রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান, ইয়াবা ও টাকাসহ আটক ৫ | আই নিউজ বিডি

রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান, ইয়াবা ও টাকাসহ আটক ৫

রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান, ইয়াবা ও টাকাসহ আটক ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান, ইয়াবা ও টাকাসহ আটক ৫
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং নগদ ৬৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (৯ জুন) রাতে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল আমান বারীর তত্ত্বাবধানে এসআই রহমতুল্লাহ রনির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পুলিশের একাধিক দল রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা ও পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের ইমাম হোসেন (৫৬), রঘুনাথপুর গ্রামের আরমান হোসেন (৩২), বথ পলিগাঁও গ্রামের পারভেজ হাসান রাজু (২৩) ও তুহিনুর রহমান সোহেল (৩২) এবং রাণীশংকৈল উপজেলার উত্তর ভান্ডারা গ্রামের মাসুদ রানা (৩৯)।

 

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ৯ জুন ২০২৬।

 

পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Crimine মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 75 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Crimine দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 63 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Crimine চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 48 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crimine মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crimine কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crimine আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Crimine সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 116 Views