রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান, ইয়াবা ও টাকাসহ আটক ৫ | আই নিউজ বিডি

রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান, ইয়াবা ও টাকাসহ আটক ৫

রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান, ইয়াবা ও টাকাসহ আটক ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান, ইয়াবা ও টাকাসহ আটক ৫
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং নগদ ৬৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (৯ জুন) রাতে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল আমান বারীর তত্ত্বাবধানে এসআই রহমতুল্লাহ রনির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পুলিশের একাধিক দল রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা ও পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের ইমাম হোসেন (৫৬), রঘুনাথপুর গ্রামের আরমান হোসেন (৩২), বথ পলিগাঁও গ্রামের পারভেজ হাসান রাজু (২৩) ও তুহিনুর রহমান সোহেল (৩২) এবং রাণীশংকৈল উপজেলার উত্তর ভান্ডারা গ্রামের মাসুদ রানা (৩৯)।

 

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ৯ জুন ২০২৬।

 

পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Komentari 0

Nema komentara

povezani članci

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 69 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 58 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 71 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Zločin ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 39 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Zločin শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views