যশোরের স্কুল মাঠ থেকে উদ্ধার হওয়া অচেতন ব্যক্তির মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরের স্কুল মাঠ থেকে উদ্ধার হওয়া অচেতন ব্যক্তির মৃত্যু

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরের স্কুল মাঠ থেকে উদ্ধার হওয়া অচেতন ব্যক্তির মৃত্যু
যশোরের স্কুল মাঠ থেকে উদ্ধার হওয়া অচেতন ব্যক্তির মৃত্যু
ছবি: সংগৃহীত
****

যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া স্কুল মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হামিদ বিশ্বাস (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হামিদ বিশ্বাস পাঁচবাড়িয়া গ্রামের আকবার বিশ্বাসের ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে পাঁচবাড়িয়া স্কুল মাঠে হামিদ বিশ্বাসকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন শুকুর নামের এক ভ্যানচালক।

তিনি তাৎক্ষণিকভাবে হামিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন এবং পরবর্তীতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর কারণটি সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওই বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

没有找到评论


News Card Generator