আদাবর থানা ছাত্রদলের পরিশ্রমী ছাত্রনেতা Borhanuddin Rabbanie-এর উপর সন্ত্রাসী হামলা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আদাবর থানা ছাত্রদলের পরিশ্রমী ছাত্রনেতা Borhanuddin Rabbanie-এর উপর সন্ত্রাসী হামলা..

(এস.এম আল আমিন হোসেন) স্টাফ রিপোর্টার ঢাকা  avatar   
আদাবর থানা ছাত্রদলের পরিশ্রমী ছাত্রনেতা Borhanuddin Rabbanie-এর উপর সন্ত্রাসী হামলা..
আদাবর থানা ছাত্রদলের পরিশ্রমী ছাত্রনেতা Borhanuddin Rabbanie-এর উপর সন্ত্রাসী হামলা..
ছবি: সংগৃহীত
আদাবর থানা ছাত্রদলের পরিশ্রমী ছাত্রনেতা Borhanuddin Rabbanie-এর উপর সন্ত্রাসী হামলা

নিউজ রিপোর্ট:

রাজধানীর আদাবর এলাকার হক সাহেবের গ্যারেজ সংলগ্ন স্থানে আদাবর থানা ছাত্রদলের পরিশ্রমী ও সক্রিয় ছাত্রনেতা Borhanuddin Rabbanie-এর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল কিশোর গ্যাং সদস্য হঠাৎ করে তার উপর হামলা চালায়। হামলায় তিনি আহত হন এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। ঘটনার পর স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

لم يتم العثور على تعليقات


News Card Generator