বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বরগুনায় গৌরীচন্না ইউনিয়নে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ
Eidok-এ শেয়ার
বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

আতিকুর রহমান আতিক শিকদার 

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে নিখোঁজের একদিন পর শামীম নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না বাজার সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন শামীম। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির সামনের খালের পাড়ে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খালে তল্লাশি চালিয়ে একটি মাথাবিহীন মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ, ঘটনার সময়কাল এবং এর সঙ্গে কারা জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিখোঁজ মাথা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বরগুনা এইচডি নিউজ 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 33 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views