দুঁপচাচিয়ায় দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। | আই নিউজ বিডি

দুঁপচাচিয়ায় দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ার দুঁপচাচিয়াতে খামারি পর্যায়ে অধিক দুধ উৎপাদন এবং লাভজনক খামার গড়ে তুলতে একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
দুঁপচাচিয়ায় দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে সোমবার (৮ই জুন) উপজেলার গার্ডেন ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্ট হলরুমে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু পালনকারী খামারিরা অংশগ্রহণ করেন। এতে গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং খামারের রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক চিলিং সেন্টারের রিজোনাল ম্যানেজার ডা মোঃ আবু বক্কর সিদ্দিক ও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মো. রুবেল হোসেন।

বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন পদ্ধতি এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খামারের লাভজনকতাও উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।

প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

تعليقات 1

أظهر المزيد

مقالات ذات صلة

বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল الزراعة-الاقتصاد والتجارة বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 55 Views আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী الزراعة-الاقتصاد والتجارة আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 51 Views আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা الزراعة-الاقتصاد والتجارة আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 57 Views দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা الزراعة-الاقتصاد والتجارة দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 130 Views সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ الزراعة-الاقتصاد والتجارة সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 107 Views দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম الزراعة-الاقتصاد والتجارة দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 65 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি الزراعة-الاقتصاد والتجارة দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 90 Views