সোমবার (৮ জুন) বলেশ্বর নদীর তীরবর্তী রুহিতা সমুদ্র সৈকতে সমুদ্র দূষণ, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য রোধে শতাধিক নারী-পুরুষদের মধ্যে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস'র ফিসনেট প্রকল্পের আয়োজন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন। বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন, আরাফাত রহমান,শফিকুল ইসলাম খোকন, জাকির মুন্সি ও ইব্রাহিম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমুদ্রের পানি ও সম্পদ মানবজাতির অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমুদ্রকে দূষণমুক্ত রাখতে এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentários 0