শরণখোলায় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে… | আই নিউজ বিডি

শরণখোলায় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বাগেরহাটের শরণখোলায় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ছবি: সংগৃহীত

 

রবিবার (৭ জুন) বিকাল ৫ টায় উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মিছিলটি পাঁচরাস্তা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন,উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মনিরুজ্জামান সেপাই, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন,যুবদল নেতা বাশার খান,উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক রবিউল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, শরণখোলা উপজেলা সদর রায়েন্দা গ্রামীণ হাসপাতালের নিচে চিকিৎসা সেবা দিয়ে আসছেন মাহামুদুল হাসান। তার চিকিৎসা ব্যবস্থা ভাল এবং রোগী বেশি হওয়ায় তার বিরুদ্ধে একই এলাকার শোহাগ শেখ নামে অপর একজন চিকিৎসক ও তার সহযোগী স্থানীয় হেলাল তালুকদার বিভিন্ন সময় হয়রানি ও ভুয়া ডাক্তার অপবাদ দিয়ে প্রচারণা চালিয়ে আসছেন। 

এমনকি গত মাসখানেক আগে মাহামুদুল হাসানকে হেনস্তা করতে দুইটা হাইয়েক্স গাড়ি ভাড়া করে বাগেরহাট থেকে কয়েকজন সাংবাদিক হায়ার করে নিয়ে আসেন সোহাগ শেখ নামে ওই চিকিৎসক।এসময় চিকিৎসক মাহামুদুল হাসানকে এলাকা ছাড়া করার জন্য তার চেম্বারে গিয়ে দরজা লাগিয়ে হুমকি ধামকি প্রদান করেন সেই সাংবাদিকরা।  কিন্তু ওই ঘটনা দেখে স্থানীয়রা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে বাগেরহাটে কর্মরত ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি সৈকত মন্ডল বাদী হয়ে চিকিৎসক মাহামুদুল হাসান, শরণখোলা উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মনিরুজ্জামান সেপাই,বিএনপি নেতা শরিফুল ইসলাম মিলন,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন গাজী, আলিম আল রাজি মুক্তি,মৃত সুমন সরদারসহ দশ জনকে আসামি করে বাগেরহাট আদালতে একটি মামলা দায়ের করেন। 

ওই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দিবেন বলেও জানান বক্তারা।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Nouvelles du district আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Nouvelles du district সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Nouvelles du district চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Nouvelles du district দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Nouvelles du district গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Nouvelles du district বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Nouvelles du district মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 79 Views