কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক  দোলন  গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক  দোলন  গ্রেপ্তার..

Muhammad Ashraful Haque Bhuiyan avatar   
Muhammad Ashraful Haque Bhuiyan
কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক  দোলন  গ্রেপ্তার..
কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক  দোলন  গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো.রিয়াদ হোসেন তালুকদার দোলনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

শনিবার(৬ জুন) রাত ২টার দিকে উপজেলার পৌরসভার বাদে আঠারোবাড়ী নিজ..
কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক  দোলন  গ্রেপ্তার
 
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা 
কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি:
 
নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো.রিয়াদ হোসেন তালুকদার দোলনকে  গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ। 
 
শনিবার(৬ জুন) রাত ২টার দিকে উপজেলার পৌরসভার বাদে আঠারোবাড়ী নিজ গ্রাম থেকে  তাকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেপ্তারকৃত রিয়াদ হোসেন তালুকদার দোলন কেন্দুয়া উপজেলার পৌরসভার বাদে আঠারোবাড়ী  গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে।  
 
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুূদ আজ সকালে দোলনের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়,মো: রিয়াদ হোসেন দোলন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে কেন্দুয়ায় নিজ বাড়িতে  এলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি সি আর  মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
 
কেন্দুয়া  থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ  বলেছেন, ‘দোলন একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে।
 
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা 
০১৭১১২৮৪৫৯০
০৭-০৬-২০২৬
没有找到评论

News Card Generator