ফেনীতে একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফেনীতে একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার 

nazrul islam avatar   
nazrul islam
ফেনীতে একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার 
ফেনীতে একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার 
ছবি: সংগৃহীত
****

 

ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় ৬  পরশুরাম উপজেলার উত্তর বাঁশপদুয়া এলাকার জনৈক জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মৃত মহু মিয়ার কন্যা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। সিআইএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ১৩টি মাদক সংক্রান্ত মামলা ও জিআর মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরশুরাম মডেল থানা পুলিশ।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator