ফেনীর লেমুয়ায় কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি… | আই নিউজ বিডি

ফেনী

ফেনীর লেমুয়ায় কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ফেনীর লেমুয়ায় কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
ফেনীর লেমুয়ায় কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে নবগঠিত কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে কসকা বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি ও লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. জালাল আহম্মদ-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য, লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা কামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, কসকা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে মো. সেলিম উদ্দিন বলেন, বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা কিশোর গ্যাং। এ ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা সম্ভব। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংগঠনটির কার্যকর ভূমিকা কামনা করেন।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, কসকা বাজার যুব উন্নয়ন সংস্থা সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে মাদকাসক্তি, অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে কাজ করবে। তিনি সংগঠনের কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে কসকা জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওসমান গণী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত İlçe Haberleri খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 16 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী İlçe Haberleri ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 20 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ İlçe Haberleri ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 29 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার İlçe Haberleri সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু İlçe Haberleri চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা İlçe Haberleri চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 34 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ İlçe Haberleri চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views