ফেনীর লেমুয়ায় কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি… | আই নিউজ বিডি

ফেনী

ফেনীর লেমুয়ায় কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ফেনীর লেমুয়ায় কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
ফেনীর লেমুয়ায় কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে নবগঠিত কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে কসকা বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি ও লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. জালাল আহম্মদ-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য, লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা কামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, কসকা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে মো. সেলিম উদ্দিন বলেন, বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা কিশোর গ্যাং। এ ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা সম্ভব। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংগঠনটির কার্যকর ভূমিকা কামনা করেন।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, কসকা বাজার যুব উন্নয়ন সংস্থা সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে মাদকাসক্তি, অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে কাজ করবে। তিনি সংগঠনের কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে কসকা জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওসমান গণী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 35 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 33 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 57 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 47 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Berita Kabupaten সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 49 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Berita Kabupaten মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 38 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Berita Kabupaten কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 34 Views