লামায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

লামায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকৃতি থেকে অনুপ্রেরণা,জলবায়ু, আমাদের ভবিষ্যতের জন্য'এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।..
Eidokでシェア
লামায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
写真:提供

তোফাজ্জল হোসাইন, লামা বান্দরবান।

শুক্রবার (৫ জুন) সকালে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি পরিবেশ সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশকর্মীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (UNO) মোঃ মঈন উদ্দিন।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও প্রকৃতির সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এদিকে Save_The_Environment স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী একদিনে ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করেছে, Mission Green Bangladesh, Lama development Foundation, নব দিগন্ত ফাউন্ডেশন,জাগ্রত যুব সংঘ,বসুন্ধরা শুভ সংঘ।
দিবসটি উপলক্ষ্যে পরিবেশবাদী ও উন্নয়ন সংস্থা 'কারিতাস বাংলাদেশ'-এর পক্ষ থেকে স্থানীয়দের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের ৫০টি চারা বিতরণ করা হয়।
 এ সময় চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কারিতাস-এর মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানোই নয়, পরিবেশ রক্ষার দাবিতে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

コメント 0

コメントがありません

関連記事

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 他の নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 8 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 他の নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 他の সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 109 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 他の সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 他の শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 他の গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 他の ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views