লালপুর বাজার উন্নয়নে নতুন উদ্যোগ, উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী পুতুল | আই নিউজ বিডি

লালপুর বাজার উন্নয়নে নতুন উদ্যোগ, উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী পুতুল..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
লালপুর বাজার উন্নয়নে নতুন উদ্যোগ, উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী পুতুল..
লালপুর বাজার উন্নয়নে নতুন উদ্যোগ, উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী পুতুল..
ছবি: সংগৃহীত
লালপুর বাজারের উন্নয়ন ও আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ কাজের শুভ উদ্বোধন আজ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।..

 

 

নাটোরের লালপুর বাজারের বহুল প্রতীক্ষিত উন্নয়ন ও ওয়াশ ব্লক নির্মাণ কাজের শুভ উদ্বোধন আজ (৫ জুন) অনুষ্ঠিত হবে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংরক্ষিত নারী আসন-৫৮ (নাটোর-১: লালপুর-বাগাতিপাড়া) এর মাননীয় সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে আধুনিক ওয়াশ ব্লক নির্মাণের মাধ্যমে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে।

 

স্থানীয়দের প্রত্যাশা, এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে লালপুর বাজার আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব বাজারে পরিণত হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator