নাটোরের লালপুর বাজারের বহুল প্রতীক্ষিত উন্নয়ন ও ওয়াশ ব্লক নির্মাণ কাজের শুভ উদ্বোধন আজ (৫ জুন) অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংরক্ষিত নারী আসন-৫৮ (নাটোর-১: লালপুর-বাগাতিপাড়া) এর মাননীয় সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে আধুনিক ওয়াশ ব্লক নির্মাণের মাধ্যমে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে।
স্থানীয়দের প্রত্যাশা, এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে লালপুর বাজার আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব বাজারে পরিণত হবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট