রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা..

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা..
রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা..
ছবি: সংগৃহীত
****

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. জীবন মন্ডল (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

অভিযুক্ত মো. জীবন মন্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মো. বেনু মন্ডলের ছেলে। সে সম্পর্কগতভাবে ভুক্তভোগী শিশুটির দূর সম্পর্কের চাচা বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর নানি জানান, তাঁর জামাতা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আসন্ন ঈদের ছুটিতে তাঁর মেয়ে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গত বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত জীবন ওই শিশুকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে একটি ঝোপের ভেতর নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে পুকুরে গোসল শেষে বাড়ি ফিরতে থাকা এক স্থানীয় নারী বিষয়টি দেখে ফেলেন। তাঁর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জীবন দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় কয়েকজন মাতুব্বর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। তবে তারা কোনো আপসের পথে না গিয়ে ন্যায়বিচারের স্বার্থে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি জানান, আম খাওয়ানোর কথা বলে জীবন নামের ওই বকাটে শিশুটিকে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে এক স্থানীয় নারীর তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়। আজ সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator