রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা | আই নিউজ বিডি

রাজবাড়ী

রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

****
Eidok-এ শেয়ার
রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. জীবন মন্ডল (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

অভিযুক্ত মো. জীবন মন্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মো. বেনু মন্ডলের ছেলে। সে সম্পর্কগতভাবে ভুক্তভোগী শিশুটির দূর সম্পর্কের চাচা বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর নানি জানান, তাঁর জামাতা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আসন্ন ঈদের ছুটিতে তাঁর মেয়ে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গত বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত জীবন ওই শিশুকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে একটি ঝোপের ভেতর নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে পুকুরে গোসল শেষে বাড়ি ফিরতে থাকা এক স্থানীয় নারী বিষয়টি দেখে ফেলেন। তাঁর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জীবন দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় কয়েকজন মাতুব্বর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। তবে তারা কোনো আপসের পথে না গিয়ে ন্যায়বিচারের স্বার্থে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি জানান, আম খাওয়ানোর কথা বলে জীবন নামের ওই বকাটে শিশুটিকে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে এক স্থানীয় নারীর তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়। আজ সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 74 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 41 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 64 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 90 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 88 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 ভিউ