ডাকবাংলোয় মা ও দুই সন্তানের মরদেহ, এলাকাবাসীর বিক্ষোভ | আই নিউজ বিডি

ডাকবাংলোয় মা ও দুই সন্তানের মরদেহ, এলাকাবাসীর বিক্ষোভ

বরগুনার জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশু সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।..
Eidok-এ শেয়ার
ডাকবাংলোয় মা ও দুই সন্তানের মরদেহ, এলাকাবাসীর বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ডাকবাংলোয় মা ও দুই সন্তানের মরদেহ, এলাকাবাসীর বিক্ষোভ

 আতিকুর রহমান আতিক শিকদার 

ঘটনার একদিন পর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতনী হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা।

বৃহস্পতিবার (৪ জুন) বরগুনা জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। পরে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেন।

বিক্ষোভকারীরা বলেন, জেলা পরিষদ ডাকবাংলোতে মা ও দুই শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিশুদের ওপর এমন নৃশংসতার ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত রহস্য উদঘাটন করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এর আগে বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনার জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি আলাদা কক্ষ থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- বরগুনা পৌরশহরের কালিবাড়ী এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রাণী (৩৪) এবং তাদের দুই মেয়ে আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)। ইতি রাণী ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে ইতি রাণী ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব নেন। প্রতিদিন সকাল ৯টায় কাজে এলেও বুধবার বেলা ১১টার দিকে দুই মেয়েকে সঙ্গে নিয়ে আসেন।

দুপুরের পর তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অন্য কর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি কক্ষ থেকে বড় মেয়ে আরাধার এবং অপর কক্ষ থেকে মা ইতি রাণী ও ছোট মেয়ে অনুরাধার মরদেহ উদ্ধার করে।

 বরগুনা এইচডি নিউজ

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 48 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Bezirksnachrichten সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Bezirksnachrichten সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Bezirksnachrichten উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views