কেরানীগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডে গতি: এমপি আমান উল্লাহ আমানের সক্রিয়তা সালাউদ্দিন আকবর , কেরানীগঞ্জ |.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেরানীগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডে গতি: এমপি আমান উল্লাহ আমানের সক্রিয়তা সালাউদ্দিন আকবর , কেরানীগঞ্জ |..

Salauddin Akbar avatar   
Salauddin Akbar
কেরানীগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডে গতি: এমপি আমান উল্লাহ আমানের সক্রিয়তা সালাউদ্দিন আকবর , কেরানীগঞ্জ |..
কেরানীগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডে গতি: এমপি আমান উল্লাহ আমানের সক্রিয়তা সালাউদ্দিন আকবর , কেরানীগঞ্জ |..
ছবি: সংগৃহীত
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান এর উদ্যোগ ও তদারকিতে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জ..

খাল পুনঃখননে নতুন গতি

গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) কেরানীগঞ্জ উপজেলার জয়নগর এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন এমপি আমান উল্লাহ আমান।

উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশে খাল খনন কর্মসূচি চালু করেন। পরবর্তীতে ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একই এলাকায় এই কর্মসূচি পুনরায় চালু করেন।

বর্তমানে সেই ধারাবাহিকতায় পুনরায় খাল পুনঃখনন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

একই দিনে “দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরি থেকে গোয়ালখালী পর্যন্ত প্রায় ৪.৬১ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

জনস্বাস্থ্য সচেতনতায় উদ্যোগ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ২৮ মার্চ ২০২৬ (শনিবার) সাভারের আমিন বাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আমান উল্লাহ আমান।

অনুষ্ঠানে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনার আলোকে।

বৃক্ষরোপণে পরিবেশ সুরক্ষা

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে ১ এপ্রিল ২০২৬ (বুধবার) ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আমান উল্লাহ আমান।

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঘোষিত উন্নয়ন কর্মসূচি ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এমপি আমান উল্লাহ আমান এর প্রচেষ্টা দিন দিন বেগবান হচ্ছে। খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং জনস্বাস্থ্য সচেতনতা—এসব কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় পরিকল্পনাকে মাঠপর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

স্থানীয়ভাবে এসব উদ্যোগ বাস্তবায়নের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

Aucun commentaire trouvé


News Card Generator