বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশুসহ নারীর মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশুসহ নারীর মরদেহ উদ্ধার

বরগুনা: বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর ৩য় তলা থেকে এক নারী ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ।..
Eidok-এ শেয়ার
বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশুসহ নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

আতিকুর রহমান আতিক শিকদার 

বুধবার (৩ জুন) বিকাল পৌনে ৫টার দিকে বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী স্মৃতি রানী (স্ত্রী- দুলাল রায়), বরগুনা কালিবাড়ী এলাকার বাসিন্দা এবং জেলা পরিষদ ডাকবাংলোর পার্টটাইম ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া দুই শিশু ঐ নারীর সন্তান।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ৬ বছর বয়সী এক শিশু কন্যার মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের ৪ নম্বর কক্ষ (খাকদন-৪) দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় ২ বছর বয়সী আরেক শিশু কন্যার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. আলীম জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত চালিয়ে যাচ্ছে।

বরগুনা এইচডি নিউজ

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা اخبار منطقه আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত اخبار منطقه সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন اخبار منطقه চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন اخبار منطقه দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস اخبار منطقه গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন اخبار منطقه বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি اخبار منطقه মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 79 Views