ফেনীর শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল | আই নিউজ বিডি

ফেনী

ফেনীর শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল

ফেনীর শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল
Eidok-এ শেয়ার
ফেনীর শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল
ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ফেনী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের গাগরা এলাকায় এ খনন কাজের উদ্বোধন করেন।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত ৫ দশমিক ৭২৫ কিলোমিটার এলাকায় ১ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৮৭২ টাকা ব্যয়ে খালটি খনন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ইউনিয়ন প্রশাসক ইকবাল হোসেন ভূঁইয়া, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট মেজবাহ উদ্দিন, সদস্য সচিব দেলোয়ার হোসেন বাবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বাবলু, যুবদল নেতা কাজী ওমর ফারুক ও জহিরুল ইসলাম সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন শর্শদি মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 9 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 28 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Bezirksnachrichten সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Bezirksnachrichten সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Bezirksnachrichten উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Bezirksnachrichten ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views