ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, নীলফামারী ডিবির অভিযান
নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ জুন) রাতে সদর উপজেলার গাছবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ সুমন ইসলাম (৩২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0