ময়মনসিংহ

ময়মনসিংহ-ভালুকা রুটে যাত্রী ভোগান্তি চরমে, ‘ঢাকার ভাড়া না দিলে তুলছে না সৌখিন’

ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে সৌখিন পরিবহনের বাসে ভালুকার যাত্রী তুলতে অনীহা দেখাচ্ছেন হেলপার ও স্টাফরা।..
مشاركة على Eidok
ময়মনসিংহ-ভালুকা রুটে যাত্রী ভোগান্তি চরমে, ‘ঢাকার ভাড়া না দিলে তুলছে না সৌখিন’
الصورة: مجمّعة

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ থেকে ভালুকাগামী যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। অভিযোগ উঠেছে, ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে সৌখিন পরিবহনের বাসে ভালুকার যাত্রী তুলতে অনীহা দেখাচ্ছেন হেলপার ও স্টাফরা। এমনকি অনেক ক্ষেত্রে ভালুকায় নামলেও যাত্রীদের কাছ থেকে ঢাকার পূর্ণ ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগ তুলে একটি পোস্ট দেন যুগান্তরের ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল। তার সেই পোস্ট ঘিরে ভালুকাবাসীর ক্ষোভ ও দীর্ঘদিনের ভোগান্তির চিত্র উঠে এসেছে শতাধিক মন্তব্যে।

জহিরুল ইসলাম জুয়েল তার পোস্টে লেখেন, শুনেছিলাম ভালুকার জন্য সৌখিন গাড়িতে ১০টি করে সিট বরাদ্দ রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ঈদের পর যারা ময়মনসিংহে গেছেন, তাদের অনেকেই বাস স্টাফদের দুর্ব্যবহারের শিকার হয়েছেন।

তিনি আরও লেখেন, সম্প্রতি স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে ময়মনসিংহ গিয়েছিলাম। ফেরার পথে মাসকান্দা টার্মিনালে সৌখিন পরিবহনের বাসে উঠতে চাইলে হেলপার জিজ্ঞেস করেন কোথায় যাব। ভালুকার কথা বলতেই জানিয়ে দেওয়া হয়, ভালুকার যাত্রী নেওয়া হবে না। যেতে হলে ঢাকার ভাড়া ৩০০ টাকা দিতে হবে। দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো বাসে উঠতে না পেরে শেষ পর্যন্ত শামীম পরিবহনের চট্টগ্রামগামী একটি বাসে করে ভালুকায় ফিরতে হয়েছে।

তার প্রশ্ন, সৌখিন পরিবহন কি ময়মনসিংহ থেকে ফেরার পথে ভালুকার যাত্রী তোলে না? আর ভালুকায় নামতে হলেও কেন ঢাকার ভাড়া দিতে হবে?


পোস্টের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। এর কিছু মন্তব্য তুলা ধরা হল।

কেবিএম তারিকুজ্জামান লেখেন, “সৌখিন গাড়ি যদি ভালুকার যাত্রী না নেয়, তাহলে ভালুকা দিয়ে চলাচল বন্ধ করা উচিত। অন্যথায় সমস্যার সমাধান হবে না।

এ রাজ্জাক তালুকদার জানান, গতকাল দুইজন মিলে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা ভাড়া দিয়ে সৌখিন পরিবহনে ভালুকায় এসেছি।

খন্দকার ওয়াহিদ মনে করেন, সমস্যার স্থায়ী সমাধান হতে পারে ভালুকা ডিগ্রি কলেজ মাঠকে যাত্রী ওঠানামার নির্দিষ্ট পয়েন্ট হিসেবে ব্যবহার করা। তিনি বলেন, ময়মনসিংহে বসবাসকারী বা নিয়মিত যাতায়াতকারী প্রায় সবাই এ সমস্যার শিকার। প্রথমে সব সৌখিন গাড়ি ভালুকা ডিগ্রি কলেজ মাঠে থামানোর ব্যবস্থা করতে হবে, তারপর সমাধানের পথ খুঁজতে হবে।

রবিউল মিয়া মন্তব্য করেন, দিন-তারিখ ঠিক করে আন্দোলনে নামতে হবে। রাস্তায় না নামলে এ সমস্যার সমাধান হবে না। ভালুকা দিয়ে যাবে, কিন্তু ভালুকার যাত্রী নেবে না-এটা হতে পারে না।

মাহবুবুর রহমানের মতে, সৌখিন পরিবহন যদি ভালুকার যাত্রী না নেয়, তাহলে তাদের বিকল্প রুট ব্যবহার করা উচিত। ভালুকা দিয়ে চলাচল করেও স্থানীয় যাত্রীদের বঞ্চিত করা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, প্রয়োজনে মাননীয় এমপির মাধ্যমে বিষয়টি সমাধান করে ভালুকায় সৌখিন পরিবহনের কার্যক্রম নিয়ন্ত্রণ করা দরকার।

মোস্তাফিজুর রহমান তামিম বলেন, এ সমস্যা নতুন নয়। দীর্ঘদিন ধরে চলে আসছে। ভালুকায় শিল্পপতি, জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিদের অভাব নেই। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।

সজিব সরকার বলেন, সবাই সমস্যার কথা বলে, কিন্তু সমাধানের জন্য একসঙ্গে কাজ করতে চায় না। ঐক্যবদ্ধ উদ্যোগ নিলে অবশ্যই সমাধান সম্ভব।

আমিনুল নিরবের দাবি, ভালুকা-ময়মনসিংহ রুটে আলাদা মিনিবাস সার্ভিস চালু করা উচিত। তবেই স্থায়ী সমাধান আসবে।

জহিরুল ইসলাম নয়ন বলেন, প্রয়োজনে ভালুকা-ময়মনসিংহ এবং ভালুকা-ঢাকা রুটে নতুন সিটিং সার্ভিস চালু করা যেতে পারে। এতে সাধারণ যাত্রীরা উপকৃত হবেন।

ইঞ্জিনিয়ার সেলিম অভিযোগ করে বলেন, সৌখিন পরিবহনের সিট সিন্ডিকেট এবং ভালুকার যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ঢাকার ভাড়া আদায় সম্পূর্ণ অন্যায়। মাসকান্দা টার্মিনালে স্থানীয় যাত্রীদের যে ধরনের হয়রানি করা হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য পরিবহন খাত সম্পর্কে ভালো জানেন। আশা করি তিনি দ্রুত বিষয়টি আমলে নিয়ে ভালুকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেবেন।

ভালুকা থেকে প্রতিদিন হাজারো মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও চাকরির প্রয়োজনে ময়মনসিংহে যাতায়াত করেন। তাদের অভিযোগ, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো সমাধান হয়নি।

ভুক্তভোগীরা বলছেন, ভালুকাবাসীর ন্যায্য যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন মালিক সমিতি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় এ জনদুর্ভোগ আরও বাড়বে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক أخبار المنطقة মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ أخبار المنطقة সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 40 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা أخبار المنطقة আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 49 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ أخبار المنطقة বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* أخبار المنطقة বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 93 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী أخبار المنطقة ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা أخبار المنطقة জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views