বরগুনায় জেলেদের জালে মিলল রহস্যময় যন্ত্র, এলাকায় চাঞ্চল্য | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় জেলেদের জালে মিলল রহস্যময় যন্ত্র, এলাকায় চাঞ্চল্য

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে ড্রোন বা টর্পেডো সদৃশ..
Eidok-এ শেয়ার
বরগুনায় জেলেদের জালে মিলল রহস্যময় যন্ত্র, এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

আতিকুর রহমান আতিক শিকদার

একটি রহস্যময় ইলেকট্রনিক ডিভাইস (যন্ত্র) পাওয়া গেছে। ডিভাইসটি বর্তমানে পাথরঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জেলে ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) বিকেলে পাথরঘাটার বাসিন্দা মিরাজ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলে। এ সময় ট্রলারে থাকা ৬ জন জেলে তাদের জালে ভারী কিছুর উপস্থিতি টের পান। জাল টেনে তোলার পর তারা ড্রোন বা টর্পেডোর বডির মতো দেখতে অদ্ভুত ইলেকট্রনিক ডিভাইসটি দেখতে পান। নদীর বুকে এমন অচেনা ও রহস্যময় ডিভাইস দেখে জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা তাৎক্ষণিকভাবে মাছ শিকার বন্ধ করে ট্রলার নিয়ে দ্রুত পাথরঘাটা ঘাটে ফিরে আসেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশের একটি দল ডিভাইসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জেলেরা বলেন, ডিভাইসটি দেখতে সাধারণ কোনো বস্তুর মতো নয়। এটি দেখতে অনেকটা ড্রোন বা সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর মতো। নদীতে এরকম জিনিস আমরা আগে কখনও দেখিনি। তাই ভয় পেয়ে দ্রুত তীরে চলে আসি।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশ জানায়, জেলেদের মাধ্যমে খবর পেয়ে ডিভাইসটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এটি আসলে কোনো ড্রোন নাকি সামুদ্রিক গবেষণার কোনো যন্ত্র এবং এটি কোন দেশের তৈরি বা কোথা থেকে ভেসে এসেছে তা পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞদের যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ডিভাইসটি উদ্ধারের পর থেকেই সেটি দেখতে স্থানীয় উৎসুক জনতা থানা চত্বরে ভিড় জমাচ্ছেন। 

 বরগুনা এইচডি নিউজ

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা İlçe Haberleri আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত İlçe Haberleri সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন İlçe Haberleri চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন İlçe Haberleri দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস İlçe Haberleri গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 79 Views