পদত্যাগ পত্র জমা দিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। | আই নিউজ বিডি

চট্টগ্রাম

পদত্যাগ পত্র জমা দিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান। ..
Condividi su Eidok
পদত্যাগ পত্র জমা দিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
Foto: archivio

 

 তোফাজ্জল হোসাইন,লামা,বান্দরবান।

সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক অসু্স্হতায় ভুগছিলেন। এই কারণে তিনি মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের গতি ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বর্তমান পদে বহাল থাকা তার জন্য উপযুক্ত হবে না বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র সরকারের উচ্চপর্যায়ে জমা দেয়া হয়েছেএবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পরবর্তী দায়িত্ব বণ্টন ও নতুন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Altro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Altro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Altro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Altro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Altro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Altro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Altro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views