ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে নাসিমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাক..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে নাসিমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

রবিবার সকালে উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্বপাশে গড় ভবানীপুর এলাকার একটি স্থানে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

নিহত নাসিমা হোসেনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল মেম্বারের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহের পেছনের অংশে পোড়ার চিহ্ন রয়েছে।

 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রবিবার দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন নাসিমা। তিনি কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলে সন্তানদের পরে বাড়িতে পাঠিয়ে দেন। তবে এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Kejahatan সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Kejahatan মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 21 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Kejahatan গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Kejahatan নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Kejahatan দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Kejahatan দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Kejahatan সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views