ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে নাসিমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাক..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে নাসিমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

রবিবার সকালে উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্বপাশে গড় ভবানীপুর এলাকার একটি স্থানে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

নিহত নাসিমা হোসেনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল মেম্বারের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহের পেছনের অংশে পোড়ার চিহ্ন রয়েছে।

 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রবিবার দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন নাসিমা। তিনি কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলে সন্তানদের পরে বাড়িতে পাঠিয়ে দেন। তবে এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crime মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 99 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crime কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crime আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 70 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 102 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Crime থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Crime সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Crime কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 109 Views