বাগেরহাটে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর নির্দেশনা, শিগগিরই বিশেষ অভিযান | আই নিউজ বিডি

বাগেরহাটে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর নির্দেশনা, শিগগিরই বিশেষ অভিযান..

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
বাগেরহাটে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর নির্দেশনা, শিগগিরই বিশেষ অভিযান..
বাগেরহাটে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর নির্দেশনা, শিগগিরই বিশেষ অভিযান..
ছবি: সংগৃহীত
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বাগেরহাট জেলার সকল মোটরসাইকেল চালক ও আরোহীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাগেরহাট জেলা পুলিশ।পুলিশ সুপারের নির্দেশক্রমে প্রকাশিত এ বিজ্ঞপ্ত..

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক মোটরসাইকেল চালক ও আরোহীকে অবশ্যই সঠিক নিয়মে হেলমেট পরিধান করতে হবে। একই সঙ্গে মোটরসাইকেল চালানোর সময় চালকের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, বীমা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

এছাড়া মোটরসাইকেলের ফিটনেস ঠিক রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মোটরসাইকেলে কার্যকর লুকিং গ্লাস (রিয়ার ভিউ মিরর) সংযুক্ত রাখা, অযথা উচ্চস্বরে হর্ন বা শব্দ সৃষ্টি না করা এবং যানবাহনের অন্যান্য নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অভিযানের সময় হেলমেটবিহীন চালনা, বৈধ কাগজপত্র না থাকা, ফিটনেসবিহীন মোটরসাইকেল ব্যবহার এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট জেলা পুলিশ সকল মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, সচেতনতা ও আইন মেনে চলার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। তাই আসন্ন বিশেষ অভিযানকে সামনে রেখে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য মোটরসাইকেল মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Walang nakitang komento


News Card Generator