শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি খন্দকার আবু আশফাকের

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাধারণ ..
Chia sẻ lên Eidok
শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি খন্দকার আবু আশফাকের
Ảnh: tư liệu

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী পালামগঞ্জ বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী ও সর্বস্তরের মানুষের মাঝে তোবারক বিতরণ করেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন-"শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের সাধারণ মানুষের নেতা। সংকটে ও সংগ্রামে তিনি সবসময় দেশের অগ্রভাগে ছিলেন। তাঁর গড়া দল বিএনপি আজো দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে তাঁর সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।"
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক করে আরও বলেন-"একটি রাজনৈতিক দল ধর্মের আড়ালে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত ও অপচেষ্টায় লিপ্ত রয়েছে; যা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।"
সভায় উপস্থিত বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর দূরদর্শী অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, দোহার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, অ্যাডভোকেট সোহান এবং রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুকুলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।
দোয়া মাহফিল শেষে পালামগঞ্জ বাজার ও এর আশপাশের সড়কগুলোতে চলাচলকারী সাধারণ পথচারী, রিকশাচালক, শ্রমিক ও দুস্থ মানুষের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তোবারক (খাবার) বিতরণ করা হয়। সংসদ সদস্য খন্দকার আবু আশফাক নিজে উপস্থিত থেকে সর্বস্তরের মানুষের হাতে এই খাবার তুলে দেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের Chính trị সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের 14 Views দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Chính trị দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 22 Views শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ Chính trị শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 49 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Chính trị উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 56 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Chính trị বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 74 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Chính trị শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 81 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Chính trị গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views