ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে খুলনার বিভিন্ন পরিবহণ… | আই নিউজ বিডি

খুলনা

ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে খুলনার বিভিন্ন পরিবহণ কাউন্টারে মনিটারিং

ঈদ উল আজহা' ২৬" পরবর্তী যাত্রা নির্বিঘ্নে নিরাপদ করার লক্ষ্যে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির বৃদ্ধিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেলের উদ্যোগে ঢাকাগামী পরিব..
Eidok-এ শেয়ার
ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে খুলনার বিভিন্ন পরিবহণ কাউন্টারে মনিটারিং
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

"ঈদ উল আজহা' ২৬" পরবর্তী যাত্রা নির্বিঘ্নে নিরাপদ করার লক্ষ্যে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির বৃদ্ধিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেলের উদ্যোগে ঢাকাগামী পরিবহণ কাউন্টার গুলোতে মনিটারিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে '২৬) সন্ধ্যার পরে খুলনা সোনাডাঙ্গা বাসটার্মিনালে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ খুলনা সার্কেলের যৌথ আয়োজনে ঈদ পরবর্তী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন পরিবহন কাউন্টার পরিদর্শনপূর্বক সড়ক নিরাপত্তামূলক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে ঢাকাগামী বিভিন্ন পরিবহণ কাউন্টারে মনিটারিং করা হয়। 

কাউন্টার মনিটরিং এর নেতৃত্বে দেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, সাইফুর রহমানসহ ট্রাফিক পুলিশ সদস্য, পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধি।

পরিবহণ কাউন্টারে মনিটারিং এ যাত্রীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। টার্মিনালে বিভিন্ন জায়গা আগত যাত্রীরা এই কার্যক্রমকে সাধুবাদ জানান।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত חוק-בית משפט ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 34 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি חוק-בית משפט তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 34 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট חוק-בית משפט বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 46 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় חוק-בית משפט এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি חוק-בית משפט কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 61 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ חוק-בית משפט দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 93 Views দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি חוק-בית משפט দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 91 Views