জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে ৪৯৬টি ঈদ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজের অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন সকালে জেলার প্রধান ও সর্ববৃহৎ ঈদের জামাত জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী ও পেশার মুসল্লিরা ঈদগাহ মাঠে সমবেত হতে শুরু করেন।

​কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই প্রধান জামাতে নামাজ আদায় করেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপি'র আহ্বায়ক গোলজার হোসেন।

​এছাড়াও জয়পুরহাট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহানুর রহমান সোহান, জিপি অ্যাডভোকেট ছালামত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা এই জামাতে অংশ নেন।

খুতবা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় খুতবা, নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় মসজিদের সানি খতিব মাওলানা ইউসুফ।

​জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, জয়পুরহাট জেলা জুড়ে এবার ছোট-বড় মিলিয়ে মোট ৪৯৬টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করার মধ্য দিয়ে ঈদের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Nouvelles du district খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 12 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Nouvelles du district রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 17 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Nouvelles du district সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 29 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Nouvelles du district মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Nouvelles du district কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Nouvelles du district ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Nouvelles du district মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views