জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে ৪৯৬টি ঈদ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজের অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন সকালে জেলার প্রধান ও সর্ববৃহৎ ঈদের জামাত জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী ও পেশার মুসল্লিরা ঈদগাহ মাঠে সমবেত হতে শুরু করেন।

​কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই প্রধান জামাতে নামাজ আদায় করেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপি'র আহ্বায়ক গোলজার হোসেন।

​এছাড়াও জয়পুরহাট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহানুর রহমান সোহান, জিপি অ্যাডভোকেট ছালামত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা এই জামাতে অংশ নেন।

খুতবা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় খুতবা, নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় মসজিদের সানি খতিব মাওলানা ইউসুফ।

​জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, জয়পুরহাট জেলা জুড়ে এবার ছোট-বড় মিলিয়ে মোট ৪৯৬টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করার মধ্য দিয়ে ঈদের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District Nieuws বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District Nieuws মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু District Nieuws প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District Nieuws মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 44 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views