গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় এলাকায় গরুর মাংস বিক্রি নিয়ে… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় এলাকায় গরুর মাংস বিক্রি নিয়ে স্থানীয়ভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় এলাকায় গরুর মাংস বিক্রি নিয়ে স্থানীয়ভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় এলাকায় গরুর মাংস বিক্রি নিয়ে স্থানীয়ভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন আলমগীর নামে এক মাংস ব্যবসায়ী।

আবেদনপত্রে আলমগীর কসাই উল্লেখ করেন, “দক্ষিণ জলিলপাড় বাসস্ট্যান্ড জামে মসজিদের প্রায় ২০০ মুসল্লির আবেগঘন অনুরোধে মসজিদের সীমানার মধ্যে গরু জবাই করে পাশে মাংস বিক্রি করি। এ অবস্থায় স্থানীয় কুচক্রী মহলের ইন্ধনে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ আরোঙ্গ দেব গত ১৫ মে ২০২৬, শুক্রবার দুপুর ১২টার দিকে আমাকে বলেন— শুধুমাত্র শুকরের মাংস বিক্রি হবে, গরুর মাংস বিক্রি করলে ‘পাছা লাল করে দেওয়া হবে’।”

তবে অভিযোগ অস্বীকার করে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরোঙ্গ দেব বলেন, “আমি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করি এবং আলমগীর কসাইকে বলি— কোথাও গরুর মাংস জবাই বা বিক্রি করা নিষিদ্ধ নয়। পাশাপাশি আমি তাকে অনুরোধ করি যেন তিনি নির্ধারিত স্থানে গরু জবাই ও মাংস বিক্রি করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের দোকানের সামনে জবাই বা বিক্রি না করেন।”

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, “গোপালগঞ্জ জেলার কোথাও গরুর মাংস বিক্রিতে কোনো বিধিনিষেধ নেই। কোন বাজারে কোন পণ্য বিক্রি হবে বা হবে না— সে বিষয়ে নির্দেশনা দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসন ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের।”

Comments 0

No comments found

Related News Articles

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা District News আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত District News সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন District News চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন District News দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস District News গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District News বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District News মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 79 Views