বরগুনায় অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বরগুনা জেলা আদালত চত্বর এলাকার সিভিল সার্জন কার্যালয়ের দেয়ালের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
বরগুনায় অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আজ সকালে স্থানীয় লোকজন সিভিল সার্জন অফিসের দেয়ালের পাশে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে বরগুনা সদর থানা পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত নারীটি স্থানীয় একজন মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ব্যক্তি হতে পারেন। তবে তাঁর সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। সিআইডির ফরেনসিক টিমও আলামত সংগ্রহ করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ ও তার পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

 বরগুনা এইচডি নিউজ 

Komentari 0

Nema komentara

povezani članci

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Vijesti iz okruga আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Vijesti iz okruga সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Vijesti iz okruga চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Vijesti iz okruga দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Vijesti iz okruga গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Vijesti iz okruga বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Vijesti iz okruga মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 79 Views