আতিকুর রহমান আতিক শিকদার:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনা পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বরগুনা পৌর ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ইবনে শাদ বাবু
এক শুভেচ্ছা বার্তায় এই জনপ্রিয় যুবদল নেতা বলেন, "ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে সমাজের সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি বরগুনা পৌরসভার
সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, এই ঈদ যেন প্রতিটি পরিবারে বয়ে আনে অনাবিল আনন্দ ও উচ্ছেদ করে সব অন্যায়-অবিচার।
পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বরগুনা পৌরবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বরগুনা এইচডি নিউজ
'আই নিউজ বিডি' অ্যাপ

Yorumlar 0