সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী নিহত

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী নিহত
সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী নিহত
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী নিহত
সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী নিহত
 
এম জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড হাইস্কুল সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি অজ্ঞাতনামা পুরুষ (প্রায় ৪০) বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত একটি দ্রুত ও বেপরোয়া গতির গাড়ি ওই পথচারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. নাসির জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
Комментариев нет


News Card Generator