ভুল তথ্য দিয়ে বৈধ গরুর হাট বন্ধের অপচেষ্টা: সীতাকুণ্ড প্রেসক্লা‌বে সংবাদ সম্মেলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভুল তথ্য দিয়ে বৈধ গরুর হাট বন্ধের অপচেষ্টা: সীতাকুণ্ড প্রেসক্লা‌বে সংবাদ সম্মেলন..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
ভুল তথ্য দিয়ে বৈধ গরুর হাট বন্ধের অপচেষ্টা: সীতাকুণ্ড প্রেসক্লা‌বে সংবাদ সম্মেলন..
ভুল তথ্য দিয়ে বৈধ গরুর হাট বন্ধের অপচেষ্টা: সীতাকুণ্ড প্রেসক্লা‌বে সংবাদ সম্মেলন..
ছবি: সংগৃহীত
ভুল তথ্য দিয়ে বৈধ গরুর হাট বন্ধের অপচেষ্টা: সীতাকুণ্ড প্রেসক্লা‌বে সংবাদ সম্মেলন..

ভুল তথ্য দিয়ে বৈধ গরুর হাট বন্ধের অপচেষ্টা: সীতাকুণ্ড প্রেসক্লা‌বে সংবাদ সম্মেলন

এম জাম‌শেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈধভাবে পরিচালিত অস্থায়ী গরুর হাট বন্ধের অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন হাটের ইজারাদার মোঃ সাজ্জাদ হোসেন। সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইজারাদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ নাজিম উদ্দীন। তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম নগরের অলংকার গরু বেপারী সিন্ডিকেট আদালতে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠে স্থাপিত অস্থায়ী গরুর হাট বন্ধের অপচেষ্টা চালাচ্ছে।
লিখিত বক্তব্যে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় চাহিদার ভিত্তিতে পাক্কা রাস্তার মাথা এলাকায় হাটটি স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমোদনক্রমে উপজেলা প্রশাসনের মাধ্যমে “হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫” অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে হাটটির ইজারা দেওয়া হয়।
তিনি আরও বলেন, সাগরিকা গরুর হাটের ইজারাদার মোঃ ফজলে আলম চৌধুরী হাইকোর্টে দায়ের করা রিটে হাটটিকে অবৈধ ও অনুমোদনবিহীন দাবি করেছেন। একই সঙ্গে এটি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার মধ্যে এবং মহাসড়কের ওপর অবস্থিত বলেও উল্লেখ করা হয়েছে। তবে প্রশাসনিক সূত্রের দাবি, এসব তথ্য সঠিক নয়। হাটটি সিটি করপোরেশন এলাকায় নয়; বরং সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের আওতাভুক্ত।
বক্তারা বলেন, সলিমপুর ইউনিয়নে এটিই একমাত্র অস্থায়ী গরুর হাট। হাটটি বন্ধ হয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের কোরবানির পশু কিনতে দূরবর্তী এলাকায় যেতে হবে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে।
এদিকে অভিযোগের সত্যতা যাচাইয়ে রোববার সকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত হাট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেবেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম, দিদারুল আলম, ড্রিম রি-রোলিং মিলস অস্থায়ী বাজারের পরিচালক সোহেল সরওয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Aucun commentaire trouvé


News Card Generator