ভিজিডির চাল চুরি: যশোরে ইউপি চেয়ারম্যানের ১৩ বছর জেল | আই নিউজ বিডি

যশোর

ভিজিডির চাল চুরি: যশোরে ইউপি চেয়ারম্যানের ১৩ বছর জেল

****
Eidok-এ শেয়ার
ভিজিডির চাল চুরি: যশোরে ইউপি চেয়ারম্যানের ১৩ বছর জেল
ছবি: সংগৃহীত

দুর্নীতির মাধ্যমে ভিজিডির (VGD) চাল আত্মসাতের মামলায় যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে অর্থদণ্ড এবং আত্মসাৎকৃত চালের সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (২৪ মে) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এক রায়ে এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের আতিয়ার গাজীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।


মামলার নথি থেকে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের ২০১৮ সালের ডিসেম্বর মাসের ভিজিডি কর্মসূচির আওতায় বাঘুটিয়া ইউনিয়নের ২৬০ জন উপকারভোগীর জন্য ৩০ কেজি করে মোট ৭ হাজার ৮০০ কেজি (৭.৮ মেট্রিক টন) চাল বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান বাবুল আক্তার ওই বছরের ১০ ডিসেম্বর সরকারি গুদাম থেকে এই চাল উত্তোলন করেন। তবে উত্তোলনের পর সেই চাল তিনি ইউনিয়ন পরিষদে নিয়ে যাননি এবং উপকারভোগীদের মাঝে বিতরণও করেননি।

এই জালিয়াতির বিষয়টি জানতে পেরে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১৬ জানুয়ারি অভয়নগর থানায় দুর্নীতি দমন আইনে একটি মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রানী মজুমদার।

মামলাটি তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহফুজ ইকবাল আসামি ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারকে অভিযুক্ত করে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।


আদালতে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামি বাবুল আক্তারের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারার (সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

একই সাথে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুটি ধারার সাজা একটার পর একটা কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন, ফলে তাকে মোট ১৩ বছর সাজা খাটতে হবে।

এছাড়া, আত্মসাৎকৃত চালের বাজারমূল্য বাবদ ৩ লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত, যা দণ্ডিত আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায় করা হবে। পলাতক আসামি বাবুল আক্তারকে গ্রেফতারে আদালত থেকে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 44 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 56 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 88 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 85 ভিউ আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে আইন-আদালত আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে 74 ভিউ সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা আইন-আদালত সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা 59 ভিউ