সুন্দরবন রক্ষায় পাথরঘাটায় ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান | আই নিউজ বিডি

সুন্দরবন রক্ষায় পাথরঘাটায় ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :'প্লাস্টিক ও পলিথিন বর্জ্য বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি' এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় সুন্দরবন রক্ষায় সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অ..
Eidok-এ শেয়ার
সুন্দরবন রক্ষায় পাথরঘাটায় ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
ছবি: সংগৃহীত

শনিবার (২৩ মে) বিকেল ৪টায় পাথরঘাটা আধুনিক ডাকবাংলো মিলনায়তনে সুন্দরবন সাংবাদিক ফোরাম, বরগুনার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বরগুনা জেলায় বিভিন্ন উপজেলার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি মনির হোসেন কামাল। তিনি বলেন, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। অথচ প্রতিনিয়ত প্লাস্টিক ও পলিথিন দূষণ, নদী-খালে বর্জ্য ফেলা, বনাঞ্চলে অপরিকল্পিত পর্যটন এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব বর্জ্য নদী ও খালে জমে পানিপ্রবাহ ব্যাহত করছে এবং সামুদ্রিক প্রাণী ও মৎস্যসম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষায় ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সুন্দরবনের উপকূলীয় এলাকায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধে কঠোর অভিযান পরিচালনা, নদী ও খালে বর্জ্য ফেলা বন্ধে নজরদারি বৃদ্ধি, পর্যটন এলাকায় ডাস্টবিন ও বর্জ্য সংগ্রহ ব্যবস্থা চালু, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, বাজার ও জনসমাগমস্থল প্লাস্টিকমুক্ত ঘোষণা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ব্যবস্থা চালু করা।

সংবাদ সম্মেলন আগে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সুন্দরবন ও উপকূলীয় পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা করা মানে উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষা করা। তাই পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনিক তৎপরতাও বাড়াতে হবে। অনুষ্ঠানে সুন্দরবন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Tin tức quận সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 4 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Tin tức quận আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Tin tức quận সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Tin tức quận চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Tin tức quận দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Tin tức quận গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views