সিএসএস'র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোরে ফ্রী মেডিকেল ক্যাম্প.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিএসএস'র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোরে ফ্রী মেডিকেল ক্যাম্প..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
সিএসএস'র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোরে ফ্রী মেডিকেল ক্যাম্প..
সিএসএস'র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোরে ফ্রী মেডিকেল ক্যাম্প..
ছবি: সংগৃহীত
****

সিএসএস এর দূরদর্শী প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোরের চাঁচড়া ডালমিল এলাকায় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিএসএস যশোর সদর-১ ব্রাঞ্চ কার্যালয়ে এই মানবিক চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

ক্যাম্পে স্থানীয় সুবিধাবঞ্চিত ও সর্বস্তরের শতাধিক নারী-পুরুষকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে আগত রোগীদের আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সানজিদা নাহার বহ্ণি।

সেবামূলক এই কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিএসএস এর রিজিওনাল ম্যানেজার (যশোর অঞ্চল) মো. মফিজুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মি. জগময় সরকার, প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পের সার্বিক সাফল্য তুলে ধরে সিএসএস এর রিজিওনাল ম্যানেজার মো. মফিজুর রহমান জানান, অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই তাদের এই অলাভজনক প্রয়াস।

প্রতিষ্ঠানের স্থাপতি রেভারেন্ড পল মুন্সীর সেবামূলক আদর্শকে ধারণ করে মানবকল্যাণে সিএসএস এর এই ধরনের জনহিতকর ও সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator