বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আর্থিক সহায়তা প্রদান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আর্থিক সহায়তা প্রদান..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আর্থিক সহায়তা প্রদান..
বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আর্থিক সহায়তা প্রদান..
ছবি: সংগৃহীত
পবিত্র  ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা।..

 বরগুনা জেলা পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২১মে ২০২৬তাং) ১২৬ জন অসহায় ব্যক্তির মাঝে মোট ৩ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

 

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ যেন কোনো মানুষ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই জেলা পরিষদের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Aucun commentaire trouvé


News Card Generator