গোলাপগঞ্জে বিএনপি নেতা রুবেল আহামেদের বাড়িতে হামলার অভিযোগ, এলাকাজুড়ে আতঙ্ক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গোলাপগঞ্জে বিএনপি নেতা রুবেল আহামেদের বাড়িতে হামলার অভিযোগ, এলাকাজুড়ে আতঙ্ক..

আই নিউজ বিডি avatar   
আই নিউজ বিডি
গোলাপগঞ্জে বিএনপি নেতা রুবেল আহামেদের বাড়িতে হামলার অভিযোগ, এলাকাজুড়ে আতঙ্ক..
গোলাপগঞ্জে বিএনপি নেতা রুবেল আহামেদের বাড়িতে হামলার অভিযোগ, এলাকাজুড়ে আতঙ্ক..
ছবি: সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ কানিশাইল এলাকায় বিএনপি নেতা রুবেল আহামেদের বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে। মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড..

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ কানিশাইল এলাকায় বিএনপি নেতা রুবেল আহামেদের বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি হঠাৎ করে রুবেল আহামেদের বাড়ি ঘিরে ফেলে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হঠাৎ এ হামলায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরিস্থিতি বেগতিক দেখে তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায় এবং চলে যাওয়ার আগে প্রাণনাশের হুমকিও দিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে তাদের টার্গেট করা হচ্ছে। এর আগেও বিভিন্নভাবে হুমকি ও চাপের মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তারা।

ঘটনার পর দক্ষিণ কানিশাইল এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator