শ্রেষ্ঠ শিক্ষার্থীর অ্যাওয়ার্ড পেলেন তজুমদ্দিন সরকারি কলেজের ছাত্র তামিম পন্ডিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্রেষ্ঠ শিক্ষার্থীর অ্যাওয়ার্ড পেলেন তজুমদ্দিন সরকারি কলেজের ছাত্র তামিম পন্ডিত..

Md Abdur Rahman Soyeb avatar   
Md Abdur Rahman Soyeb
শ্রেষ্ঠ শিক্ষার্থীর অ্যাওয়ার্ড পেলেন তজুমদ্দিন সরকারি কলেজের ছাত্র তামিম পন্ডিত..
শ্রেষ্ঠ শিক্ষার্থীর অ্যাওয়ার্ড পেলেন তজুমদ্দিন সরকারি কলেজের ছাত্র তামিম পন্ডিত..
ছবি: সংগৃহীত
আব্দুর রহমান সোয়েব
মনপুরা,প্রতিনিধি।

শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তজুমদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থী তামিম পন্ডিতকে “শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে।

সম্প্রতি কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, তামিম পন্ডিত পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। তার নিয়মিত উপস্থিতি, ভালো ফলাফল, নেতৃত্বগুণ ও ইতিবাচক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

অ্যাওয়ার্ড গ্রহণের পর তামিম পন্ডিত বলেন,
“এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি আমার শিক্ষক, পরিবার ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিও গুরুত্বপূর্ণ। তামিম পন্ডিত এসব গুণের সমন্বয় ঘটিয়ে অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শেষে তামিম পন্ডিতের ভবিষ্যৎ সাফল্য কামনা করে তাকে অভিনন্দন জানান শিক্ষক ও সহপাঠীরা।

没有找到评论


News Card Generator