দাফন শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল প্রাণ, রাণীশংকৈলে নিহত ১ আহত স্ত্রী | আই নিউজ বিডি

দাফন শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল প্রাণ, রাণীশংকৈলে নিহত ১ আহত স্ত্রী

দাফন শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল প্রাণ, রাণীশংকৈলে নিহত ১ আহত স্ত্রী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ..
Eidok-এ শেয়ার
দাফন শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল প্রাণ, রাণীশংকৈলে নিহত ১ আহত স্ত্রী
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের পরিবারের সদস্যরা জানান, জওগাঁও এলাকায় শাশুড়ির দাফন সম্পন্ন করে তিন ভাই পৃথক তিনটি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় রাস্তার ওপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

 

সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রীও একই মোটরসাইকেলে ছিলেন। দুর্ঘটনায় তিনিও মারাত্মক আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে পাঠানো হয়েছে।

 

ঘটনার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, মরদেহ হাসপাতালের হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, অন্যথায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 17 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 76 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 75 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন אַחֵר ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন אַחֵר সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views