খুলনার ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন। | আই নিউজ বিডি

খুলনা

খুলনার ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

****
I-share sa Eidok
খুলনার ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
Larawan: kuha mula sa arkibo

 

খুলনার ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে ভূমিসেবা মেলা উদ্বোধন করেন। এ সময় মেলা প্রাঙ্গন  থেকে অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) অমিত কুমার বিশ্বাস,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ আছের আলী,

বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ,বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুন্নবী,ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি এস,এম জাহাঙ্গীর আলম,থুকড়া  ইউনিয়ন ভূমি  সহকারি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।এ সময়  উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে মেলা উপলক্ষ্যে  বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে ফিতাকেটে ও বেলুন উড়ায়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সার্বিক সহায়তা প্রদান, ই-নামজারির আবেদন দাখিলে সহায়তা করা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে ও ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একইসাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে।



Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 22 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views