অপর্যাপ্ত জনবল ও ডাক্তার সংকটে ধুঁকছে বিরলের ইসলামিক মিশন | আই নিউজ বিডি

অপর্যাপ্ত জনবল ও ডাক্তার সংকটে ধুঁকছে বিরলের ইসলামিক মিশন..

Abu Rayhan avatar   
Abu Rayhan
অপর্যাপ্ত জনবল ও ডাক্তার সংকটে ধুঁকছে বিরলের ইসলামিক মিশন..
অপর্যাপ্ত জনবল ও ডাক্তার সংকটে ধুঁকছে বিরলের ইসলামিক মিশন..
ছবি: সংগৃহীত
অপর্যাপ্ত জনবল ও ডাক্তার সংকটে ধুঁকছে বিরলের ইসলামিক মিশন

অপর্যাপ্ত জনবল ও ডাক্তার সংকটে ধুঁকছে বিরলের ইসলামিক মিশন

 

দিনাজপুরের বিরল উপজেলা ১০ নং রাণীপুকুর ইউনিয়নে গ্রামীণ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা ইসলামিক মিশন বর্তমানে ডাক্তার ও জনবল সংকটে কার্যক্রম পরিচালনা করছে। এতে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী না থাকায় স্বাস্থ্যসেবার মান দিন দিন কমে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও সাধারণ রোগীদের ভোগান্তি বেড়েছে।

 

এ বিষয়ে ইসলামিক মিশনের কর্মকর্তা ও ল্যাবরেটরি টেকনিশিয়ান ইবনে সাদাত জানান, পর্যাপ্ত জনবল ও ডাক্তার নিয়োগ না দেওয়ার কারণেই সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

তিনি বলেন, “১০ নং রাণীপুকুর ইউনিয়নের ইসলামিক মিশনে নিয়ম অনুযায়ী ১৪ থেকে ১৫ জন কর্মকর্তা থাকার কথা। কিন্তু বর্তমানে মাত্র চারজন কর্মকর্তা দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হচ্ছে।”

 

তিনি আরও জানান, একই ব্যক্তিকে একাধিক দায়িত্ব পালন করতে হওয়ায় সপ্তাহে পাঁচ দিনও নিয়মিত সময় দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে রোগীদের কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে।

 

তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইবনে সাদাত বলেন, “নতুন সরকার যদি নতুনভাবে জনবল ও ডাক্তার নিয়োগ দেয়, তাহলে গ্রামের সাধারণ মানুষ আগের চেয়ে আরও উন্নতমানের চিকিৎসাসেবা ইসলামিক মিশন থেকে পাবে।”

 

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রয়োজনীয় ডাক্তার ও জনবল নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator