সীমান্ত পার হওয়ার আগেই পুলিশের জালে যশোরের ব্যবসায়ী খুনের প্রধান আসামি | আই নিউজ বিডি

যশোর

সীমান্ত পার হওয়ার আগেই পুলিশের জালে যশোরের ব্যবসায়ী খুনের প্রধান আসামি

****
Eidok-এ শেয়ার
সীমান্ত পার হওয়ার আগেই পুলিশের জালে যশোরের ব্যবসায়ী খুনের প্রধান আসামি
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরের বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। যশোর সীমান্ত হয়ে তিনি অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার চূড়ান্ত পরিকল্পনা করছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে যশোরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।


পুলিশ জানায়, রোববার (১৭ মে) দিবাগত রাতে অভয়নগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের একটি চৌকস যৌথ দল যশোর শহরের আরএন রোড এলাকার একটি বাসায় ঝটিকা অভিযান চালায়। সেখান থেকেই আত্মগোপনে থাকা শাহ মাহমুদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদ নওয়াপাড়ার গুয়াখোলা পীরবাড়ি এলাকার শাহ মোহ. জোনায়েদের ছেলে।


অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, মূলত নিহত ব্যবসায়ী আনিছুর রহমানের দোকান ঘর ভাড়া নেওয়া সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা নেপথ্যে কোনো মদদদাতা রয়েছে কিনা, তা অধিকতর তদন্ত শেষে জানা যাবে।


উল্লেখ্য, গত ৬ মে অভয়নগর থানার গুয়াখোলা পীরবাড়ি মসজিদের পশ্চিম পাশে নিজের নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলায় অবস্থান করছিলেন ব্যবসায়ী আনিছুর রহমান। এ সময় শাহ মাহমুদ, তার সহযোগী নাসিরসহ আরও ২-৩ জন সেখানে হানা দেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কথাকাটাকাটির একপর্যায়ে শাহ মাহমুদ তার কোমরে লুকিয়ে রাখা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মুখের বাম পাশে সজোরে কোপ দেয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৭ মে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ প্রথমে মনির হোসেন নামে একজনকে আটক করেছিল।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মুকিত নামে এক আইনজীবীর প্রত্যক্ষ সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। সীমান্ত পারাপারের সুবিধার্থেই তাকে যশোর শহরের আরএন রোডের ওই বাসায় গোপনে আশ্রয় দেওয়া হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা এবং ভারতে পালানোর পরিকল্পনার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুন্না বিশ্বাস এবং অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 ভিউ