প্রবাসী বাবার কাছে মোবাইল চেয়েছিল রমজানা, মিলল না—ঝরে গেল প্রাণ | আই নিউজ বিডি

প্রবাসী বাবার কাছে মোবাইল চেয়েছিল রমজানা, মিলল না—ঝরে গেল প্রাণ

পটুয়াখালীর গলাচিপায় প্রবাসী বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে রমজানা (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার রতনদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প..
Eidok-এ শেয়ার
প্রবাসী বাবার কাছে মোবাইল চেয়েছিল রমজানা, মিলল না—ঝরে গেল প্রাণ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় প্রবাসী বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে রমজানা (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রমজানা গলাচিপা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করছিল রমজানা। পরিবারের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার পর মোবাইল কিনে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এতে ক্ষুব্ধ হয় সে।
ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বারান্দায় বসে কথা বলছিলেন। এ সময় রমজানা তার শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তার মা পপি বেগম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা।
স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Закон-Суд তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 57 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Закон-Суд নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Закон-Суд আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 61 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Закон-Суд খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Закон-Суд শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 31 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Закон-Суд ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 74 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Закон-Суд প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views