সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, কমিউনিটি রেডিও লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলাম।
সভা পরিচালনা করেন সহকারী কমিশনার তানভীর তাজওয়ার। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় জেলার বেতাগী উপজেলার ১ নম্বর বিবিচিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৫২৫টি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে জানানো হয়।
বরগুনা এইচডি নিউজ
'আই নিউজ বিডি' অ্যাপ

commentaires 0