আমির হোসেন আমুর মুক্তির দাবিতে ঝালকাঠির বিভিন্ন উপজেলায় পোস্টারিং.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমির হোসেন আমুর মুক্তির দাবিতে ঝালকাঠির বিভিন্ন উপজেলায় পোস্টারিং..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
আমির হোসেন আমুর মুক্তির দাবিতে ঝালকাঠির বিভিন্ন উপজেলায় পোস্টারিং..
আমির হোসেন আমুর মুক্তির দাবিতে ঝালকাঠির বিভিন্ন উপজেলায় পোস্টারিং..
ছবি: সংগৃহীত
সাবেক শিল্পমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠিতে পোস্টারিং করা হয়েছে।..

 

মো ইমরান মুন্সি 
​ঝালকাঠি প্রতিনিধি:

সাবেক শিল্পমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠিতে পোস্টারিং করা হয়েছে। জেলা শহরসহ রাজাপুর, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার সাঁটানো হয়েছে।

​স্থানীয় বাসিন্দা ও প্রেসক্লাব নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন যে, শুক্রবার দিবাগত রাত থেকে শুরু করে শনিবার সকালের মধ্যে এই পোস্টারগুলো লাগানো হয়। ঝালকাঠি জেলা শহরের স্থানীয় প্রেসক্লাব চত্বর, আদালত প্রাঙ্গণ, প্রধান বাজার ও বিভিন্ন জনসমাগমস্থলসহ উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই দৃশ্য দেখা গেছে।

​সরেজমিনে দেখা যায়, দেয়ালে দেয়ালে সাঁটানো ওইসব পোস্টারে মূলত তিনটি প্রধান দাবি ও স্লোগান তুলে ধরা হয়েছে:

​"আমির হোসেন আমুর নিঃশর্ত মুক্তি চাই"

​"মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে"

​"জননেতা আমির হোসেন আমুর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো"

​পোস্টারগুলো কে বা কারা লাগিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও স্থানীয়দের ধারণা—রাতের আঁধারে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই পোস্টারগুলো লাগিয়েছেন। হঠাৎ করে জেলা ও উপজেলা শহরগুলোর গুরুত্বপূর্ণ স্থানে এমন পোস্টার দেখা দেওয়ায় স্থানীয় পথচারী ও সাধারণ মানুষের মাঝে বেশ কৌতুহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator